শুক্রবার, জুন ২৬, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে দুটি অগ্নিকাণ্ড, হাসপাতাল ধ্বংস

পাঠক প্রিয়

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

জেলা প্রতিনিধি

কক্সবাজার, ২৬ ডিসেম্বর: শীতের মৌসুম শুরু হতেই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার ভোররাত ৫টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং মধুরছড়া ৪নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ওবাট হেলথ পোস্ট হাসপাতাল থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি, তবে হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মূল্যবান চিকিৎসা সামগ্রীও পুড়ে গেছে।

২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দাতব্য সংস্থা ওবাট হেলপারস ইউএসএ কর্তৃক স্থাপিত হয় এবং বর্তমানে হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ-এর অনুদানে ক্যাম্প প্রশাসনের সহায়তায় পরিচালিত হচ্ছিল। হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানিয়েছেন, আগুনের প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। হাসপাতাল ধ্বংস হওয়ার ফলে আশ্রিত রোহিঙ্গারা স্বাস্থ্যসেবার বড় একটি উৎস হারিয়েছে।

একই রাতে, আগুনের মূল স্থান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে রাত ১০টার দিকে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কেউ আহত হননি। স্থানীয় ইউপি সদস্য প্রকৌশলী হেলাল উদ্দিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতায় কাজ করেছে। ধারণা করা হচ্ছে, হাসপাতাল ধ্বংস ও ঘর পুড়ে যাওয়ায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখযোগ্য, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায় এবং একজন নিহত হন। শীতের মৌসুমে এই ধরনের অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পায়।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ