খেলা ডেস্ক

তিন বছর আগে কাতার থেকে হতাশা নিয়ে ফিরতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। তখন পর্তুগালকে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। তবে এবার অবস্থা পুরোপুরি পাল্টেছে। কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পর্তুগাল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল রাতে ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দল। জয়ের পরপরই রোনালদো তাদের অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি খেলোয়াড়দের গ্রাফিকস করা ছবি শেয়ার করে লিখেছেন, “জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!”
এটি শুধু পর্তুগালের জন্য একটি গৌরবময় মুহূর্ত নয়, বরং দেশটির যুব ফুটবলের ভবিষ্যতের জন্যও বড় প্রেরণা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের মাধ্যমে পর্তুগালের ফুটবল পরিসরে নতুন সম্ভাবনার দিগন্ত খুলেছে।


