শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

রূপগঞ্জে পাওনা টাকার বিরোধে ৯ মাসের শিশু অপহরণ, নারী আটক

পাঠক প্রিয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর নয় মাস বয়সী শিশু সন্তানকে অপহরণের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে বিকাশে লেনদেনের সময় সন্দেহ হলে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখিত) সন্ধ্যায় উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিকাশ এজেন্ট রুবেল মিয়া জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী-পুরুষ একটি শিশু সন্তানসহ তার দোকানে আসে এবং গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার একটি মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশে ২৫ হাজার টাকা দাবি করে। এতে সন্দেহ হলে তিনি উক্ত নম্বরে যোগাযোগ করেন। পরে জানা যায়, আমলাবো এলাকার বাসিন্দা জলিল মিয়ার নয় মাস বয়সী ছেলে ওয়াসিতকে অপহরণ করা হয়েছে।

এরপর স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত নারী সনিয়া আক্তারকে আটক করে গণধোলাই দেন। এ সময় তার স্বামী আশরাফুল পালিয়ে যান বলে জানা গেছে।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সনিয়া আক্তার দাবি করেন, প্রতিবেশী জলিল মিয়ার কাছে তার ৫০ হাজার টাকা পাওনা ছিল। একাধিকবার দাবি করেও টাকা না পাওয়ায় তিনি শিশুটিকে নিয়ে আসেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ