বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

রুয়েটে ২০২৫-২৬ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক 

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের তথ্য প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এই বছরের জন্য ১৮,২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৫,৫৬৭ জন শিক্ষার্থী। ফলে উপস্থিতির হার দুই কেন্দ্র মিলিয়ে ৮৫.১৭ শতাংশে দাঁড়িয়েছে।

রাজশাহী কেন্দ্রে উপস্থিত ছিলেন ৬,৮৭৮ জন (৮১.১৪ শতাংশ) এবং ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে অংশগ্রহণ করেছিলেন ৮,৬৮৯ জন (৮৮.৬৬ শতাংশ)।

ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই গ্রুপের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। অপরদিকে, ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত সম্পন্ন হয় এবং এটি ২০০ নম্বরের লিখিত পরীক্ষার আকারে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল ও শিক্ষার্থীদের রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফল দেখতে নিচে ক্লিক করুন

https://admission.ruet.ac.bd/notices/result/result_general_KA.pdf

https://admission.ruet.ac.bd/notices/result/result_architecture_KHA.pdf

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ