শনিবার, জুলাই ১৮, ২০২৬

রিকশা–ভ্যান ও অটোরিকশাচালকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাৎকালে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জোট নেতাদের মধ্যে ছিলেন মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শাহজাদ হোসেন, খোকন চন্দ্র দাসসহ অন্যান্য নেতারা।

এ টি এম গোলাম মাওলা চৌধুরী জানান, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন—জনগণের রায়ের মাধ্যমে সরকার গঠন করতে পারলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় তারেক রহমান প্রত্যেক নেতার কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিদেরই মূলত এ সভায় আমন্ত্রণ জানানো হয়। সভায় চালক নেতারা তাঁদের পেশাগত সমস্যা, জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারেক রহমান তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে একই দিন বিকেলে বিএনপি চেয়ারম্যানকে একটি কার্টুন উপহার দেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক কার্টুনটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধিয়ে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানের হাতে তুলে দেন তিনি।

কার্টুনিস্ট উদয় বলেন, “তারেক রহমানকে নিয়ে আঁকা এমন একটি কার্টুন তাঁর হাতে তুলে দেওয়ার স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” এ সময় তারেক রহমান কার্টুনটি গ্রহণ করে শিল্পী উদয়কে ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ