মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

পাঠক প্রিয়

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন দলটির স্থানীয় নেতা–কর্মীদের একটি অংশ।

গতকাল রোববার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তিন মনোনয়নপ্রত্যাশী নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইশফাক খায়রুল হক ও প্রয়াত নেতা নাদিম মোস্তফার ছেলে জুলফান নাঈম মোস্তফার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন চলাকালে প্রেসক্লাবের ভেতরে ও বাইরে কয়েক শ নেতা–কর্মী বিক্ষোভ করেন। তাঁরা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নজরুল ইসলাম মন্ডল দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকায় তৃণমূলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তাঁকে ‘জনবিচ্ছিন্ন’ আখ্যা দিয়ে তাঁরা অভিযোগ করেন, এমন প্রার্থীকে মনোনয়ন দিলে মাঠপর্যায়ের কর্মীরা নির্বাচনী কাজে নিরুৎসাহিত হবেন।

স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “আমরা চাই দল থেকে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক, যিনি তৃণমূলের মধ্যে গ্রহণযোগ্য, জনপ্রিয় ও ত্যাগী। বর্তমান মনোনয়ন স্থানীয় নেতাকর্মীদের মতামত বিবেচনা না করেই দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানান, রাজশাহী-৫ আসনে দলের স্বার্থে নতুন করে প্রার্থী নির্ধারণ করা হোক।

চলতি নির্বাচনে রাজশাহী-৫ আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ