শুক্রবার, জুন ২৬, ২০২৬

রাজশাহীতে সারের তীব্র সংকটে আলু চাষিরা চরম বিপাকে

পাঠক প্রিয়

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চলতি বছরের শুরু থেকেই সারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আলু চাষিরা সংকটে পড়েছেন। সরকারি মূল্যে সার পাওয়া যাচ্ছে না; তবে অতিরিক্ত টাকা দিলে সীমিত পরিমাণে সার পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, সরকারি মূল্যে প্রতি বস্তা ডিএপি সার ১,০৫০ টাকায় পাওয়া যায়। কিন্তু বর্তমানে চাষিরা ১,৩০০–১,৪০০ টাকায় এই সার কিনতে বাধ্য হচ্ছেন। টিএসপি সার পুরোপুরি অনুপলব্ধ। নভেম্বরের বরাদ্দ না আসা পর্যন্ত কোনো ডিলারই টিএসপি দিতে পারছে না। তবে বস্তাপ্রতি ৩০০–৪০০ টাকা বেশি দিলে সারের যোগান পাওয়া যাচ্ছে।

পবার দামকুড়া বাজারের ডিলার নজরুল ইসলাম বলেন, “সঙ্কটের কারণে চাহিদা অনুযায়ী সার দিতে পারছি না। তিন বস্তা চাইলে অনেকেই এক বস্তা কেবল পাচ্ছেন। নতুন বরাদ্দ এলে আবার সরবরাহ শুরু করা হবে।”

তানোরের কৃষক শরিফুল ইসলাম বলেন, “সরকারি মূল্যে সার পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত টাকা দিলে সীমিত পরিমাণে সার পাওয়া যায়, এতে আলু চাষের খরচ বেড়েছে।”

অন্যদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন এবং দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভিন লাবণী জানান, বরাদ্দ অনুযায়ী সার পাওয়া যাচ্ছে এবং সারসংকট হওয়ার কোনো কথা নয়। তবে কিছু এলাকায় অতিরিক্ত সার প্রয়োগের কারণে সীমিত সঙ্কট দেখা দিতে পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে ২২০ জন ডিলারের মধ্যে ৭,৩০৭ টন ইউরিয়া, ৩,১৮৬ টন টিএসপি, ৭,৮৩৯ টন ডিএপি এবং ৫,৬৩৭ টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছিল। ডিসেম্বরের জন্য ৯,২৭৯ টন ইউরিয়া, ২,৫৫৬ টন টিএসপি, ৭,৯৫১ টন ডিএপি এবং ৪,৪৪৫ টন এমওপি সার বরাদ্দ রাখা হয়েছে।

কৃষকরা আশা করছেন, ডিসেম্বরে নতুন বরাদ্দ পাওয়া মাত্র সারের সংকট কমবে এবং আলু চাষ স্বাভাবিকভাবে চালানো যাবে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ