রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে আগুন, তিনটি দোকান পুড়ে ছাই

পাঠক প্রিয়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগুনের সূত্রপাত হয় খোকন মন্ডলের কুকারিজের দোকান থেকে। এরপর তা দ্রুত পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও রাজবাড়ী সদর থেকে পাঠানো দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মো. খোকন মন্ডল, মো. হারুন মন্ডল ও মো. লুৎফর রহমান। অগ্নিকাণ্ডে তাদের কুকারিজ সামগ্রী, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে যায়। খোকন মন্ডল জানান, “আমি প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলাম। কিছুক্ষণ পর ফোনে জানতে পারি আমাদের দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি, আমার জীবনের সব সঞ্চয় পুড়ে শেষ হয়ে গেছে।”

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইয়াহিয়া বলেন, “আমরা প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “উপজেলা প্রশাসন সব সময় ব্যবসায়ীদের পাশে আছে। আমরা তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ