সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

রাজবাড়ীরতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাঠক প্রিয়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (আজ) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

প্রশাসন সূত্রে জানা যায়, জামালপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় গাছ কেটে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছিলেন স্থানীয় বাবু বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস। বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণাধীন ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় শরিফুল বিশ্বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান নির্মাণে ব্যবহৃত টিন, বাঁশ ও কাঠের খুঁটি জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দোকানঘর উচ্ছেদ করে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে সরকারি জমি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ