শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা নৈরাজ্যের আশঙ্কা ও গণতন্ত্র রক্ষার আহ্বান বিএনপির মহাসচিবের

পাঠক প্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

অনলাইন ডেস্ক : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে, তার রায় হবে। এ নিয়ে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে।”

তিনি দাবি করেন, রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এ পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, তা যেন নষ্ট না হয়।”

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও উত্তরণের পথকে সহজ করতে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো—আসুন, ঐক্যের প্রশ্নে ঐক্যবদ্ধ হই। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো, এই লক্ষ্য সামনে রেখে নির্বাচনমুখী হই।”

বিএনপির মহাসচিব তাঁর বক্তব্যে মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে সেই ঐতিহাসিক আদর্শ আজও প্রাসঙ্গিক।মাওলানা ভাসানীর যে আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য করে আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি

তিনি বলেন, এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ, বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা চায় একটা নির্বাচিত সরকার, যার পিছনে জনগণ থাকবে। আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাবো, আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, যে কালবিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য।

বিএনপি মহাসচিব  বলেন, অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে তা আরও খারাপ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ