মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাজধানীর দ্বিতীয় ঈদে নগরীশূন্য চিত্র

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা দেখা গেছে। রাজধানীর পাড়া-মহল্লা থেকে শুরু করে ব্যস্ততম এলাকায়ও চেনা কোলাহল, যানজট ও ব্যস্ত অফিসের চিত্র বিরল।

শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় ছিল। অফিসের ভিড় নেই, গণপরিবহনেও দেখা গেছে উল্লেখযোগ্য কম যাত্রী। গুলিস্তান, পল্টন, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরের মতো এলাকায় এই অবস্থা চোখে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুধু প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছেন না। বাড্ডার বাসিন্দা মারুফ ছালেক বলেন, “রাস্তায় তেমন লোকজন নেই। যারা ঢাকায় আছেন, তারা নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে আসছেন না।”

মোহাম্মদপুরের অটোচালক হাসান আলী জানান, “ঈদের প্রথম দিনে রাস্তায় অনেক মানুষ চলাচল করছিল। আজ অনেকটাই কম। ভাড়া কম বললেও যাত্রী পাচ্ছি না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু যাত্রী পাওয়া যাবে বলে আশা করছি।”

পল্টনের বাস স্ট্যান্ডে আকাশ পরিবহনের চালক মজিদ প্রামাণিকও জানান, “যাত্রী নেই। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও নতুন যাত্রী পাওয়া যাচ্ছে না। সকালে মাত্র ৫-৭ জন যাত্রী নিয়ে বাস ছেড়েছি।”

এদিকে, রাজধানী ঢাকার শান্ত ও নীরব রূপ দেখে অনেকেই অবাক। ধুলোবালুর শহর ঢাকার পরিচিত কোলাহলময় চিত্র যেন ঈদ উপলক্ষে সাময়িকভাবে থেমে গেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ