বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

রাইজিং স্টারস এশিয়া কাপ: বাংলাদেশ ‘এ’ বনাম ভারত ‘এ’—সেমিফাইনালের লড়াই শুরু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দল। সেমিফাইনাল ম্যাচে টস জিতে ভারত ‘এ’ বাংলাদেশ ‘এ’-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

চলমান আসরে শুরুটা দুর্দান্ত করে আকবর আলীর দল। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় থাকায় সেরা চারে আগেই এক পা আগে দিয়ে রেখেছিল যুবা দল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরে বসে। অবশ্য ম্যাচ হারলেও এ গ্রুপের শীর্ষে ছিল বাংলাদেশ ‘এ’ দল।

অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। ৩ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা পাকিস্তান। আর দুইয়ে থাকা ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’ দল

হাবিবুর রহমান সোহান, জিশান আলম, জাওয়াদ আবরার, আকবর আলী (উইকেটকিপার ও অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি, এসএম মেহরব, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল।

প্রত্যাশা করা হচ্ছে উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, যেখানে নতুন উদীয়মান ক্রিকেট তারকাদের পারফরম্যান্সে দর্শকরা মুগ্ধ হবেন।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ