বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

যে রেকর্ড গড়লেন ধাওয়ান

পাঠক প্রিয়

সংযুক্ত আরব আমিরাতে গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি উত্তেজক ম্যাচ উপভোগ করলেন আইপিএল অনুরাগীরা। শারজায় হাইভোল্টেজ থ্রিলার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে চলে গেল দিল্লি ক্যাপিটালস। এদিন ব্যাট হাতে দিল্লির ম্যাচ জয়ের নায়ক শিখর ধাওয়ান।

টি-২০ ক্রিকেটে অভিজ্ঞ এই ওপেনারের অভিষেক শতরানেই প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও ধোনির দলকে হারাল ক্যাপিটালস। তবে ৫৮ বলে অপরাজিত ১০১ রান করে কেবল ম্যাচের সেরা হওয়াই নয়, এদিন ব্যাট হাতে আইপিএল নজিরও এল ধাওয়ানের ব্যাটে।

ওপেনার হিসেবে আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে এদিন রেকর্ড গড়লেন ধাওয়ান। ছাপিয়ে গেলেন ক্রিস গেইলের নজির। এদিন ম্যাচে তার একাধিক ক্যাচ ফস্কালেন চেন্নাই ফিল্ডাররা। তবুও ধাওয়ানের কৃতিত্বকে ছোট করে দেখা অনুচিৎ। ম্যাচ হেরে সেই কথাই জানালেন চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ব্যাট হাতে ধাওয়ানের নজির ছাড়াও এদিন দিল্লি বনাম চেন্নাই ম্যাচে ঘটল একাধিক উল্লেখযোগ্য ঘটনা। দেখে নেওয়া যাক একনজরে।-

টি-২০ ক্রিকেটে এটাই ধাওয়ানের প্রথম শতরান। এর আগে ২০১৯ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তার অপরাজিত ৯৭ রানই এতোদিন ছিল সর্বোচ্চ। ওপেনার হিসেবে আইপিএলে সর্বাধিক রানের নিরিখে এদিন ক্রিস গেইলকে টপকে গেলেন ধাওয়ান। ওপেনার হিসেবে তার সংগ্রহে বর্তমানে ৪,৪৮১ রান। টি-২০ ক্রিকেটে ২৬৪তম ইনিংসে প্রথম শতরানটি এদিন করলেন শিখর ধাওয়ান। টি-২০ ক্রিকেটে শতরানের জন্য সবচেয়ে বেশি ইনিংস খেলার নিরিখে যা দ্বিতীয় সর্বোচ্চ।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ