বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

যাত্রীবাহী বাসের বক্সে গাদাগাদি করে পরিবহনের সময় ৪৭ ছাগলের মৃত্যু, জরিমানা ১০ হাজার

পাঠক প্রিয়

প্রতিবেদক, লক্ষ্মীপুর

লালমনিরহাট থেকে যাত্রীবাহী বাসে করে লক্ষ্মীপুরে আনার পথে গাদাগাদি করে রাখা অবস্থায় দমবন্ধ হয়ে ৪৭টি ছাগলের মৃত্যু হয়েছে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগলমালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— লালমনিরহাট জেলার সাপটানা এলাকার মৃত খায়ের উল্যার ছেলে মো. আবুল হাশেম (বাসের সুপারভাইজার) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. ফারুক (ছাগল ব্যবসায়ী)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে ‘আনিন্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে করে ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। একই বাসে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর আরও ৮টি ছাগলও তোলা হয়। ছাগলগুলো বাসের নিচের মালামাল রাখার বক্সে গাদাগাদি করে রাখা হয়।

দীর্ঘ পথযাত্রা, তীব্র গরম এবং পর্যাপ্ত বাতাসের অভাবে শুক্রবার রাতেই একপর্যায়ে দমবন্ধ হয়ে সব ছাগলের মৃত্যু হয়।

ছাগল ব্যবসায়ী মো. ফারুক দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “বাস কর্তৃপক্ষের অবহেলার কারণেই ছাগলগুলোর মৃত্যু হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।”

অন্যদিকে বাসের সুপারভাইজার মো. আবুল হাশেম জানান, যাত্রাপথে ছাগলগুলোকে স্বাভাবিকই মনে হয়েছিল। তবে নোয়াখালীর চৌরাস্তায় কিছু ছাগল নামানোর সময় দেখা যায়, সবগুলোই মৃত।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে উভয় পক্ষকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্রাণী পরিবহনে সচেতনতা ও নিয়ম মানার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ