শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা প্রধান লক্ষ্য: ববি হাজ্জাজ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানীর ঢাকা-এর মোহাম্মদপুর এলাকাকে মাদক ও সন্ত্রাসীদের তকমা থেকে মুক্ত করাই প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী ববি হাজ্জাজ

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেই স্থায়ী পরিবর্তন আনা হবে।

তিনি আরও বলেন, রায়েরবাজারসহ যেসব এলাকায় অবৈধভাবে ভূমি দখল করে অপরিকল্পিত নগরায়ণ করা হয়েছে, সেসব বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই এসব অনিয়মের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে ঘিরে সারাদেশে ছিল উৎসবের আমেজ। প্রচার-গণসংযোগ, নির্বাচনী বাকযুদ্ধ, সাময়িক উত্তেজনা এবং বিচ্ছিন্ন কিছু সংঘাতের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অংশীজনদের মতে, দেশের ইতিহাসে এটি অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদ গঠনের মাধ্যমে বাংলাদেশ-এর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে এবং উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারে নতুন দিক উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ