সোমবার, মে ১১, ২০২৬

মোংলায় বিদেশি বিয়ার ও মদসহ দুই মাদক চোরাকারবারী আটক

পাঠক প্রিয়

মোংলা প্রতিনিধি 

মোংলা: মোংলায় বিদেশি বিয়ার ও মদসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার গভীর রাতে মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা এ সফলতা অর্জন করে।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, তল্লাশির সময় ১ লাখ ৪৭ হাজার টাকার ৯৪ ক্যান বিদেশি বিয়ার এবং ১০ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় মোঃ ফারুক ও মোঃ আলমগীর নামের দুইজনকে আটক করা হয়েছে।

জব্দকৃত মদ-বিয়ার এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার বিকেলে খুলনার দাকোপ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

মুনতাসির আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ