শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

তাহলে কি এক বছর বাকি মেসি বার্সা ছাড়ার?

পাঠক প্রিয়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার ৮-২ গোলের দুঃসহ হারের পর থেকে শোনা যাচ্ছে লিওনেল মেসির দলবদলের গুঞ্জন।

লিসবন ট্র্যাজেডির যন্ত্রণা ভুলে থাকতে স্পেন ও ফ্রান্সের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা পায়ারনিসে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন বার্সেলোনা অধিনায়ক।

কিন্তু ক্লাবের অনুরোধে ছুটি সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার তাকে ফিরতে হয়েছে বার্সেলোনায়। মেসির সঙ্গে কথা বলবেন বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান। মেসির বাড়িতেই গত পরশু আলোচনায় বসেছিলেন দু’জন। কিন্তু নতুন কোচের সঙ্গে প্রথম সাক্ষাতে মেসি যা বলেছেন তাতে বার্সার সমর্থকরা আরও মুষড়ে পড়তে পারেন।

কাতালান রেডিও ‘আরএসি-১’ জানিয়েছে, মেসি নাকি কোম্যানকে বলেছেন, তার ন্যুক্যাম্প ছাড়ার সম্ভাবনাই বেশি। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, মাঠ ও মাঠের বাইরের পারফরম্যান্সে মোটেও খুশি নন মেসি। ক্লাবের কোচ ও ক্রীড়া পরিচালক পদে পরিবর্তন এলেও সন্তুষ্ট নন তিনি। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করতেই মেসির সঙ্গে বৈঠকে বসেছিলেন কোম্যান। নিজের পরিকল্পনা খুলে বলার পাশাপাশি মেসিকে যে তিনি ধরে রাখতে মরিয়া সে কথাও জানিয়েছেন ৫৭ বছর বয়সী ডাস কোচ। অধিনায়ক হিসেবে মেসির পরিকল্পনা কী, সেসবও জানার চেষ্টা করেছেন।

কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের খবর, কোম্যানের কথায় আশ্বস্ত হতে পারেননি মেসি। উল্টো নিজের বাস্তব উপলব্ধিই তুলে ধরেছেন কোচের কাছে। সেই উপলব্ধি হল, ক্লাবে নিজেকে এখন বাইরের লোক বলে মনে হচ্ছে তার! বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ দেখছেন না আর্জেন্টাইন তারকা।

তবে চুক্তির আরও এক বছর বাকি থাকায় এখনই ক্লাব ছাড়া যে কঠিন হবে সেটাও মেসি বুঝতে পারছেন বলে জানিয়েছেন কোচকে।

চুক্তি অনুযায়ী ক্লাবের সম্মতি ছাড়া এখনই বার্সা ছাড়তে পারবেন না মেসি। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। এই দামে তাকে কেনার সামর্থ্য নেই বিশ্বেও কোনো ক্লাবের।

তবে বার্সাকে রাজি করিয়ে তাকে কেনার চেষ্টা করছে ইন্টার মিলান। মেসি সত্যিই বার্সা ছাড়তে চাইলে পিএসজি ও ম্যানসিটিও মাঠে নামবে। বার্সার অগ্রাধিকার তালিকায় অবশ্য মেসিকে ধরে রাখার চেষ্টাই এখনও সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।

তাতে কাজ না হলে আবারও হয়তো নেইমারের দিকে হাত বাড়াতে হবে কাতালানদের। কিন্তু এই মুহূর্তে পিএসজি ছেড়ে ব্রাজিলীয় তারকার বার্সায় ফেরার কোনো সুযোগই দেখছেন না নেইমারের বন্ধু ও সাবেক এজেন্ট ওয়াগনার রিবেইরো, ‘নেইমারের বার্সেলোনায় ফেরার চেয়ে মেসির পিএসজিতে যোগ দেয়া সহজ। মেসির সঙ্গে রোনাল্ডোও যোগ দিতে পারে পিএসজিতে। ঠাট্টা করছি না। কাতারের অর্থনৈতিক শক্তিকে আপনি হেলাফেলা করতে পারেন না।’

সূত্র:যুগান্তর

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ