সোমবার, আগস্ট ১০, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্র মেরামতের বরাদ্দ টাকা আত্মসাৎ: প্রধান শিক্ষকদের অভিযোগ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র মেরামতের জন্য বরাদ্দকৃত সরকারি টাকা তাদের কাছ থেকে জোরপূর্বক আত্মসাৎ করা হয়েছে।

প্রধান শিক্ষকরা জানান, উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে তারা নিজস্ব বেতনের টাকা এবং ধার-দেনা করে বিদ্যালয়গুলো মেরামত শেষ করেছেন। এরপর, বরাদ্দকৃত টাকা প্রধান শিক্ষকদের ব্যক্তিগত একাউন্টে বিতরণের সময়, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার দুইজন স্থানীয় শিক্ষক নেতার উপস্থিতিতে প্রত্যেক শিক্ষক থেকে ২০% থেকে ৪০% নগদ টাকা জোরপূর্বক গ্রহণ করেছেন। প্রতি শিক্ষকের কাছ থেকে নগদ আংশিক টাকা দুই হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।

শিক্ষকরা অভিযোগ করেন, যে বিদ্যালয়গুলো বরাদ্দ পাননি, তাদের জন্য এই টাকা দেওয়ার যুক্তি দেওয়া হলেও, বাস্তবে সেই বিদ্যালয়গুলো কোনও টাকা ব্যবহার করেনি। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, উক্ত টাকা শিক্ষা অফিসার ও দুই শিক্ষক নেতা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।

প্রধান শিক্ষকরা দ্রুত তদন্ত এবং প্রাপ্য টাকা ফেরতের দাবিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এছাড়াও, অভিযোগে তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

অনুলিপি হিসেবে অভিযোগটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক (মুন্সিগঞ্জ) এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ