বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

মিয়ানমারে পাচারের প্রস্তুতিতে ৩ হাজার লিটার এসিড জব্দ

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ৩ হাজার লিটার রাসায়নিক (এসিড) জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এবং র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আক্তার হোসেন (৩২) নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে আনুমানিক ৩ টন বা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জব্দকৃত এসিড ১০০টি ৩০ লিটারের জেরিকেনে সংরক্ষিত ছিল। পরে উখিয়া থানার এসআই শুভ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত হেফাজতে নেন। নিরাপত্তাজনিত কারণে দোকানটি তালাবদ্ধ করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

এছাড়া পরীক্ষার জন্য একটি ৩০ লিটারের কন্টেইনার থেকে নমুনা সংগ্রহ করে থানায় নেওয়া হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জব্দকৃত রাসায়নিক দ্রব্য মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। অভিযুক্ত আক্তার হোসেন পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চক্রগুলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, বিশেষ করে আরাকান আর্মি-এর কাছে এসব রাসায়নিক পাচার করে থাকে। এসব এসিড মাদকদ্রব্য যেমন ইয়াবা ও আইস উৎপাদন এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মার্কেট মালিকসহ অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে উখিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ