শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

মাত্র দুই দিনে জয়, কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটের ‘অর্থের সঙ্কট’

পাঠক প্রিয়

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৫, অ্যাশেজের সূচনায় পার্থে ইংল্যান্ডকে মাত্র দুই দিনে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় দেখিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের নেতৃত্বে এই দাপুটে জয় সমর্থকদের আনন্দের সাগরে ভাসিয়েছে।

তবে এই জয় সুখের সঙ্গে দুশ্চিন্তাও নিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)-এর জন্য। খেলা মাত্র দুই দিনে শেষ হওয়ায় টিকিট বিক্রি, বাণিজ্যিক আয় ও সম্প্রচার থেকে আসা আয়সহ বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ক্ষতির পরিমাণ ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকার ওপরে।

সিএ-র এক কর্মকর্তা জানান, “খেলার দ্রুত সমাপ্তি বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে আমাদের লক্ষ্য থাকছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ভেন্যু ব্যবস্থাপনায় এমন ক্ষতি কমানো।”

অ্যাশেজ সিরিজের পরবর্তী ম্যাচগুলো কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত হয়নি। তবে অস্ট্রেলিয়া দল ও সমর্থকরা আশা করছেন, পরবর্তী ম্যাচগুলোতে সমান উত্তেজনা ও অর্থনৈতিক সাফল্য হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ