মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

মহান আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান : তারেক রহমান

পাঠক প্রিয়

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য...

অনলাইন প্রতিবেদক 

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে গণসংবর্ধনার উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের একটি খোলা বাসে করে তিনি ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে হয়ে ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের দিকে রওনা হন।

প্রিয় নেতার এক ঝলক দেখতে বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হয়েছেন অগণিত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা জানান তারেক রহমান। পুরো পথে উৎসবমুখর পরিবেশ এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।

দেশে ফিরে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে লেখেন—
‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’

এর আগে বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফেরার পথে প্রথমে সিলেটে অবতরণ করেন তারেক রহমান। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যোগ দিতে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের উদ্দেশে রওনা হন। ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

গণসংবর্ধনা শেষে তিনি মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে। এরপর গুলশানের নিজ বাসভবনে ফেরার কর্মসূচি রয়েছে তারেক রহমানের।

দীর্ঘ নির্বাসন শেষে তার দেশে ফেরা ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

সর্বশেষ সংবাদ

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...