শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

মহানবী (স) ৬২২ খ্রিস্টাব্দে গণভোটে মদিনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন : সুফি সাগর সামস্

পাঠক প্রিয়

 

ভারত উপ-মহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন হযরত মাওলানা আবদুল আজিজ (র)। শুরুতে যুদ্ধের নেতৃত্ব মুসলমানদের হাতেই ছিল। কিন্তু ১৮৮৬ খ্রিস্টাব্দে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা, ১৯২৬ সালে তাবলীগ জামায়াত সৃষ্টি এবং ১৯৪১ সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর মুসলিম মুজাহিদরা দুর্বল হয়ে পড়ে। ছিন্নভিন্ন হয়ে যায় মুসলিম মুজাহিদদের ঐক্যবদ্ধ সামরিক শক্তি। ফলে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব চলে যায় করমচাঁন্দ মহাত্মা গান্ধির হাতে। ১৯২০ খ্রিস্টাব্দ থেকে মহাত্মা গান্ধির অসহযোগ আন্দোলন, লবন সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতছাড় আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতালাভ করে। এ কারণে দেশ বিভাগের সময় মুসলমানরা তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়। ১২শ’ মাইল দূরত্বের দুটি ভূখন্ডের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

ভারতবর্ষের মুসলমানরা যদি মহানবী হযরত মুহম্মদ (স) এর পদাঙ্ক অনুসরণ করা আবশ্যক ছিল। মহানবী রসুলে করিম (স) মদিনায় হিজরত করে প্রথমে মদিনার ইয়াহুদি, খ্রিস্টান, মুসলমান ও পৌত্তলিকদের চুক্তির বন্ধনে আবদ্ধ করে মদিনার গৃহযুদ্ধের অবসান এবং মদিনাবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। অতপর এই চুক্তির আলোকে “মদিনা সনদ” নামক শাসনতান্ত্রিক সংবিধান প্রণয়ন করেছিলেন। মদিনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। নবীজি মদিনা সনদের আলোকে মদিনা নামের রাষ্ট্র গঠন করেছিলেন। অতপর ৬২২ খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক একইভাবে ব্রিটিশ ঔপনিবেশিক সংবিধান পরিহার করে মদিনা সনদের আলোকে সমগ্র ভারতবাসীকে চুক্তির বন্ধনে আবদ্ধ করে ঐক্যবদ্ধ করা একান্ত আবশ্যক ছিল। ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে নিয়ে “ইউনাইটেড স্টেট অব ইন্ডয়া” গঠনের মধ্য দিয়ে ভারতের সকল জনগোষ্ঠীর ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়া দরকার ছিল।

এটা করা হলে বাংলাদেশ, বর্তমানে পাকিস্তানসহ দক্ষিণপূর্ব এশিয়ার ছোট ছোট দেশগুলোকে নিয়ে বিশ্বের পরাশক্তির দেশগুলি যে ইদুর-বিড়াল খেলা খেলছে, আমাদের সার্বভৌত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, এসব অনৈতিক কর্মকান্ড তারা করতে পারত না। ইউনাইটেডস্টেট অব ইন্ডয়া হতো বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ।

নিবন্ধক :
সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ