শনিবার, জুলাই ১৮, ২০২৬

মবোক্রেসি কালচার গণতন্ত্র ধ্বংস করছে: মির্জা ফখরুল

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে দেশে ‘মবোক্রেসি কালচার’ শুরু হয়েছে, যা গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে।

গতকাল সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে সিলেট সফরে এসে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে নগরীর একটি হোটেলের হলরুমে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি আশাবাদী যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সরকার ও নির্বাচন কমিশন সে লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে সহযোগিতা করলে নির্বাচন কমিশন অবশ্যই সফল হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে। তাঁর মতে, গণতন্ত্রের পূর্বশর্ত হলো নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন এবং সংসদের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে পারে এবং বর্তমান সংকট থেকে উত্তরণের পথ তৈরি করতে পারে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ