শুক্রবার, জুন ২৬, ২০২৬

ভোলারয় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ২০

পাঠক প্রিয়

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ভোলা, ১৬ ডিসেম্বর – ভোলার দৌলতখান উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে বিএনপি ও জামায়তে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে, যেখানে দুই দলের অন্তত ২০ নেতা–কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলতখান স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রত্যেকের জন্য আলাদা আসন নির্ধারণ করা হয়।

জামায়াতের উপজেলা শাখার আমির ও সেক্রেটারি নির্ধারিত আসনে বসেন। কিছুক্ষণ পর বিএনপি নেতা–কর্মীরা সেখানে এসে জামায়াত নেতাদের উদ্দেশে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা, পরে হাতাহাতি শুরু হয় এবং উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে।

জামায়াতের দৌলতখান উপজেলা সেক্রেটারি মো. আশরাফ উদ্দিন বলেন, “উপজেলা প্রশাসনের আমন্ত্রণে অংশগ্রহণ করি এবং নির্ধারিত আসনে বসি। পরে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এতে অন্তত ১৫ নেতা–কর্মী আহত হন। আহতদের মধ্যে দু’জন গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রশাসন ও পুলিশ হামলার সময় নীরব ভূমিকা পালন করেছে।”

অন্যদিকে, দৌলতখান উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক হোসেন বলেন, “জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের আরও সংযত থাকা উচিত ছিল। চেয়ারে বসার বিষয়ে ভুল–বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচ থেকে সাত নেতা–কর্মী আহত হয়েছেন। জামায়াতের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, “বসার আসনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ