নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
ভোটের দিনটি দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে চলছে। ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবার নিয়ে ভোট দিতে এসেছেন, কেউ কেউ প্রতিবেশীদের সঙ্গে এসেছেন।
আজকের বহুলপ্রতীক্ষিত নির্বাচনে মোট ৫০টি দল অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২,০২৮, যার মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩।


