শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

পাঠক প্রিয়

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী আবার নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তাই জনগণকে সচেতন থাকতে হবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে মুসলিমরা তাহাজ্জুদ পড়ে ভোরের ফজরের জামাতে অংশগ্রহণ করে ভোট কেন্দ্রের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। অন্য ধর্মের ভাই-বোনদেরকেও সঙ্গে নিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেছেন, যাতে সকলে ভোট দিতে পারেন এবং ভোটের হিসাব নিশ্চিত করতে পারেন।

সোমবার বিকালে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙন রোধের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এছাড়া ব্লক বাঁধের মাধ্যমে এলাকার সৌন্দর্যও ফুটিয়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ভোটের পরে জনগণকে দেখতে আসবেন এবং একসঙ্গে বসে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। তিনি বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।

মা-বোনদের উদ্দেশ্যে তিনি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, শামিম এই এলাকার উন্নয়নের প্রতীক হয়ে উঠবেন।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনের প্রার্থী শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ এবং স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ