শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

ভোটের পর প্রতিশ্রুতির বাইরে যাওয়া মেনে নেব না : মির্জা আব্বাস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রবিবার বিকেলে রাজধানীর মালিবাগের আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২ নং ওয়ার্ডের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তিনি ভোটের জন্য মিথ্যা আশ্বাস দেন না। তিনি উল্লেখ করেন, “ভোটের পর অনেককে আর খুঁজে পাওয়া যায় না। আমার সেই সুযোগ নেই, কারণ আমি এলাকারই সন্তান।”

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে কোনো আপস নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, মাদকসেবীর সংখ্যা বেড়েই চলেছে এবং এলাকার শিশু ও কিশোরদের জন্য খেলাধুলার বা বিনোদনের পর্যাপ্ত সুযোগ নেই। এছাড়া, এলাকার মুরুব্বিদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এলাকায় খেলাধুলার জায়গাসহ সকল সম্পদ দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে।

মির্জা আব্বাস শিক্ষাবিদ ও এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও সমস্যা সমাধানের উদ্যোগে সক্রিয় থাকার গুরুত্বও উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ