সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভূমিকম্পে ঝুঁকি মোকাবিলায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপি নেতার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে সাম্প্রতিক ভূমিকম্পের পরপরই জনগণের নিরাপত্তায় সরকারের জরুরি ভিত্তিতে করণীয় নির্ধারণ করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, “এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ সরকারে যারা আছেন—অন্তর্বর্তী সরকার—জরুরি পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে বড় ধরনের বিপর্যয় ঠেকানো কঠিন হবে।”

শুক্রবার এক মন্তব্যে তিনি পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর উদাহরণ টেনে বলেন, তুরস্ক, ইরান বা আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের মতো পরিস্থিতি বাংলাদেশেও ঘটতে পারে যদি অবহেলা করা হয়। তিনি আরও বলেন, “আজ সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, তা আমাদের খুব আরামদায়ক অবস্থায় থাকার কোনো নিশ্চয়তা দেয় না। এখনই ব্যবস্থা নিতে হবে।”

জাহিদ হোসেন দ্রুত পুরান ঢাকাসহ দেশের সব ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, সংস্কার ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি জরুরি কার্যপরিকল্পনা প্রণয়নের দাবি জানান। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার সক্ষমতা এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ