সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী ড. শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার রাত ৮টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দু’পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয় বলে দলের একটি সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দুই দেশের জনগণের আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। বিএনপি নেতারা ভুটানের প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করেন।

উল্লেখ্য, ড. শেরিং তোবগে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ঢাকা সফরে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ