রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

ভারতে বিশ্বকাপ নিয়ে আইসিসিকে নতুন করে বিস্তারিত চিঠি পাঠাল বিসিবি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভারতে অনুষ্ঠেয় আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে নতুন করে বিস্তারিত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ই–মেইলের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেছে দেশের একটি সংবাদমাধ্যম।

বিসিবির পাঠানো চিঠিতে কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করা হচ্ছে না—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে এই চিঠির তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি আইসিসি। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির অবস্থান জানতে পারবে বিসিবি।

এর আগে গত রবিবার প্রথমবারের মতো আইসিসিকে ই–মেইল করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা জানায় বিসিবি। সেই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর একটি নির্দেশনা। বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশনার পর ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনাকে নিরাপত্তা ও পরিবেশগত অনিশ্চয়তার একটি বড় উদাহরণ হিসেবে আইসিসির কাছে তুলে ধরেছে বিসিবি।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার আইসিসি বিসিবিকে একটি পাল্টা ই–মেইল পাঠিয়ে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কাগুলোর বিস্তারিত ব্যাখ্যা চায়। তারই জবাবে বৃহস্পতিবার নতুন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে চিঠি পাঠায় বিসিবি।

এখন সব পক্ষের দৃষ্টি ১০ জানুয়ারির দিকে। আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করবে ভারতে বিশ্বকাপ আয়োজন ও তাতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পরবর্তী পথচিত্র।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ