শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সময়োচিত: আমিনুল হক

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

ঢাকা, ৫ জানুয়ারি: ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সঠিক ও সময়োচিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তিনি বলেছেন, দেশের স্বার্থ ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা যায় না।

শনিবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আমিনুল হক। অনুষ্ঠানে তিনি প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়া এবং আইপিএল সম্প্রচার বন্ধ রাখার প্রসঙ্গ নিয়ে কথা বলেন।

আমিনুল হক বলেন, “সবার আগে দেশ। বাংলাদেশের মান-মর্যাদা ও সম্মানের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।”

তিনি আরও বলেন, বাংলাদেশ যে বিকল্প ভেন্যুর কথা বলেছে—বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব—তা বাস্তবায়িত হবে বলে তিনি আশা করেন। “আমরা প্রত্যাশা করি, বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে,” বলেন তিনি।

মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে আমিনুল হক বলেন, “মুস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে নিরাপত্তার অজুহাতে কলকাতা নাইট রাইডার্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে পরিষ্কার বোঝা যায়, ভারতে গেলে আমাদের ক্রিকেটাররা নিরাপদ থাকবেন না।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “যদি একজন খেলোয়াড়ই নিরাপদ না থাকেন, তাহলে পুরো দল কীভাবে নিরাপদ থাকবে?”

এই নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এ কারণেই আমরা মনে করি, বিসিবি যে বিকল্প দেশের কথা বলেছে, সেখানে যদি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ দল সেখানে অংশ নেবে।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ