মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে অনড় বাংলাদেশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, বুধবার — বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থানে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নিরাপত্তা ও মর্যাদা-সংক্রান্ত যুক্তিগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সহৃদয়তার সঙ্গে বিবেচনা করবে।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস হবে না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। আয়োজক আরেক দেশ শ্রীলঙ্কায় খেলতে আমরা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “ভারতে খেলতে না যাওয়ার এই অবস্থানে আমরা অনড়। কেন এই সিদ্ধান্ত—তা আমরা আইসিসিকে স্পষ্টভাবে বোঝাতে সক্ষম হব বলে আশা করি। আইসিসি নিরপেক্ষভাবে আমাদের যুক্তি বিবেচনা করে কষ্ট করে অর্জিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে।”

এদিকে, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাংলাদেশ। এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রস্তুত করে আইসিসিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের অবস্থান নিয়ে এখন আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট অঙ্গন।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ