রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক 

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ (রোববার) পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।” একই সঙ্গে এতে স্পষ্ট করে জানানো হয়, “তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল অংশ নেবে না।”

পাকিস্তান সরকারের এই বিবৃতি উদ্ধৃত করে ডন, জিও নিউজসহ দেশটির একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ আয়োজনসংক্রান্ত সিদ্ধান্তে যেভাবে বাদ দেওয়া হয়েছে, তা অন্যায্য এবং পক্ষপাতদুষ্ট। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তান দলের বিশ্বকাপে অংশগ্রহণ সরকারের অনুমোদনের ওপরই নির্ভরশীল।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে বিসিবির পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কা প্রকাশ বিষয়টিকে আরও জটিল করে তোলে। আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। শেষ পর্যন্ত ভোটাভুটিতে বাংলাদেশ ১৪–২ ভোটে পরাজিত হয়, যেখানে পাকিস্তান একমাত্র সমর্থন জানায়।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধনী দিনে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ