মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

ভারতীয় ক্রিকেটারদের আচরণ অখেলোয়াড়সুলভ, মাঠেই জবাব দেবে পাকিস্তান: শাহিন আফ্রিদি

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ভারতীয় ক্রিকেটারদের আচরণকে অখেলোয়াড়সুলভ বলে মন্তব্য করেছেন। এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের হাত মেলাতে না দেখা যাওয়াকে স্পোর্টসম্যানশিপের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, এর জবাব পাকিস্তান দল দেবে মাঠেই।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে গিয়েছিলেন শাহিন। তবে ইনজুরির কারণে মাঝপথেই দেশে ফিরে আসতে হয় তাকে। এই চোট নিয়ে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, শাহিন দ্রুত সেরে উঠেছেন এবং খুব শিগগিরই অনুশীলনে যোগ দেবেন।

দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহিন বলেন,
‘সীমান্তের ওপারের মানুষেরা স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছে। আমরা এসব কথার জবাব মাঠেই দেব। আপাতত আমাদের লক্ষ্য হলো নিজেদের পরিকল্পনায় অটুট থাকা এবং মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া।’

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে রয়েছে, যেখানে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সফরে দলের সঙ্গে যাননি শাহিন আফ্রিদি। বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতেই আপাতত পুনর্বাসন ও অনুশীলনে মনোযোগ দিচ্ছেন এই বাঁহাতি পেসার।

পাকিস্তান শিবির আশা করছে, সময়মতো মাঠে ফিরেই আবার দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন এবং মাঠের পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের জবাব দেবেন।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ