শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদি হাসান গ্রেফতার, থানার বাইরে বিক্ষোভ

পাঠক প্রিয়

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় গ্রেফতার দেখানো হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা ইয়াসমিন আকতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো স্পষ্ট নয়, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মাহদির গ্রেফতারের খবর পেয়ে সদর থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। তারা থানার ফটকে বিক্ষোভ শুরু করেন এবং রাত সাড়ে ৮টা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যান।

এর আগে শুক্রবার, ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই মাসের অভ্যুত্থানের সক্রিয় সদস্য নয়ন নামে এক নেতাকে ডিবি অভিযান চালিয়ে আটক করা হয়। তাকে ছাড়া আনতে গেলে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যপ্রয়োগ করেন মাহদি। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেফতারের বিষয়টি নিন্দা জানিয়ে বলেছেন, এটি তাদের আন্দোলনকে দমন করার চেষ্টা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ