বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

বেরোবি পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

পাঠক প্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২০) সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও -এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের জন্য ২টি নকশা চূড়ান্ত করা হয়েছে। এই দুই নকশা থেকে বিশেষজ্ঞ প্যানেলের মতামতের ভিত্তিতে আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখের পরবর্তী সভায় নকশা চূড়ান্ত করা হবে। প্রধান ফটকের নকশা চূড়ান্ত করার বিষয়ে দুই বিশেষজ্ঞ আর্কএশিয়ার বর্তমান সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি আবু সাঈদ এম আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সায়ের গফুর তাঁদের মতামত তুলে ধরেন। পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির এই সভায় সদস্যদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ, রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডবিøউসি, পিএসসি(অব:), বেরোবি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক লেঃ কর্ণেল মনোয়ারুল ইসলাম (অবঃ) এএফডবিøউসি, পিএসসি, পিইনজি, পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির বিশেষজ্ঞ সদস্য স্থপতি মঞ্জুর কাদের হেমায়েত উদ্দিন, বেরোবি অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বেরোবি প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলতাফ হোসেন সরকার এবং সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শাহরিয়ার আকিফ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ