শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বেরোবিতে র‌্যাগিং: তিন শিক্ষার্থী বহিষ্কার, ৯ জনকে সতর্ক

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনায় পরোক্ষভাবে জড়িত থাকার দায়ে আরও ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য জানান, র‌্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত এসেছে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। র‌্যাগিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম শিগগিরই পৃথকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। সতর্ক করা শিক্ষার্থীদের ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ