শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা জাতির অভিভাবক : রিজভী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বার্থে আজও বেগম জিয়া অত্যন্ত প্রয়োজনীয় একজন রাষ্ট্রনায়ক। তিনি বলেন, “বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা জাতির অভিভাবক। আজকে জনতার ঢল এভারকেয়ারে তার প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ।”

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে রিজভী আরও বলেন, সারা দেশের মানুষ বেগম জিয়ার সুস্থতা কামনায় যেভাবে দোয়া করছেন, তা নজিরবিহীন। জনগণের এই ভালোবাসাই প্রমাণ করে যে তিনি এখনো মানুষের অন্তরে জায়গা করে আছেন এবং দেশের সংকটমূহূর্তে একজন অভিভাবকসুলভ নেতৃত্ব হিসেবে তাকে প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে দেশি-বিদেশি নানা চক্রান্ত করা হলেও বেগম জিয়ার আপসহীন অবস্থানকে নড়াানো যায়নি। “গণতন্ত্রের জন্য তার লড়াই আপসহীন। নানা অপচেষ্টা, চক্রান্ত, নানামুখী ষড়যন্ত্র—কিছুই তাকে দুর্বল করতে পারেনি,” বলেন রিজভী।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ