মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজাকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে যানবাহন ডাইভারশন ও বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

ডিএমপির নির্দেশনা অনুযায়ী—

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে; এফডিসি র‍্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

  • সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণিমুখী যান চলাচল সীমিত থাকবে।

  • কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

  • প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি ও ফার্মগেট অভিমুখে সীমিত গাড়ি চলাচল করবে।

  • বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা, শাহবাগ, মতিঝিল, পল্টন ও গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ও মগবাজার ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

  • মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রং রোড ব্যবহার করতে বলা হয়েছে।

  • মিরপুর থেকে রমনা ও মতিঝিলগামী যানবাহন শ্যামলী হয়ে আগারগাঁও ক্রসিং, ফকরুদ্দিন রোড ও জাহাঙ্গীরগেট হয়ে চলাচল করবে।

  • পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে যান চলাচল সীমিত থাকবে।

  • ধানমন্ডি ৩২ নম্বর ও প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন করা হবে।

যেসব ক্রসিংয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে

জানাজাস্থল খালি রাখতে নিম্নোক্ত ক্রসিংগুলোতে যান চলাচল বন্ধ থাকবে—

  • ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং

  • ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং

  • বিজয় সরণি ক্রসিং

  • উড়োজাহাজ ক্রসিং

  • আসাদগেট ক্রসিং

  • রাপা প্লাজা ক্রসিং

  • গণভবন ক্রসিং

এতে রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম (আড়ং পর্যন্ত), বিজয় সরণি থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

যানবাহন পার্কিংয়ের নির্দেশনা

ডিএমপি জানায়, জানাজা উপলক্ষে আগত যানবাহন পার্কিংয়ের জন্য—

  • ঢাকার ভেতরের যানবাহন পার্কিং করতে হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

  • ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহন পার্কিং করতে হবে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোডে।

ডিএমপি জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং যানজট এড়াতে নগরবাসী ও পথচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ