মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বুড়িগঙ্গার তলদেশে গ্যাস পাইপ মেরামতের সময় পানি ঢুকে পড়ায় ঢাকায় তীব্র গ্যাস সংকট

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পাইপের ভেতরে পানি প্রবেশ করায় রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গ্যাসের স্বল্পচাপের কারণে অনেক এলাকায় চুলা জ্বলছে না কিংবা অত্যন্ত কম চাপে জ্বলছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি মালবাহী একটি ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে লাইনটি মেরামতের উদ্যোগ নেওয়া হলেও মেরামতকালীন সময়ে পাইপের ভেতরে পানি ঢুকে পড়ে। এর ফলে ঢাকায় গ্যাসের সামগ্রিক সরবরাহ হঠাৎ করে কমে যায় এবং শুরু হয় মারাত্মক স্বল্পচাপ।

কর্তৃপক্ষ আরও জানায়, এই পানি অপসারণ ও পাইপলাইন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কারিগরি জটিলতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুততম সময়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও একটি জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দেয়। এতে রাজধানীর গাবতলী, মোহাম্মদপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে উৎসারিত ঢাকামুখী বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে অবস্থিত ১২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ পিএসআইজি চাপের গ্যাস লাইনের লিকেজস্থলে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন করা হয়।

তবে সেই মেরামত প্রক্রিয়ার সময় পাইপলাইনে পানি ঢুকে পড়ায় নতুন করে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব এখন পুরো রাজধানীতে পড়ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ