শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

বিশ্বকাপ: ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম প্রকাশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শক থেকে শুরু করে প্রিমিয়াম গ্যালারির দর্শকদের কথা বিবেচনায় রেখে বিভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।

ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ–ইতালি ম্যাচের টিকিট তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে। তবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচের জন্য টিকিটের দাম কিছুটা বেশি রাখা হয়েছে। টুর্নামেন্টের সুপার এইট ও সেমিফাইনাল পর্বের ম্যাচগুলোর টিকিটই সর্বোচ্চ দামের।

সিএবি ঘোষিত মূল্যতালিকা অনুযায়ী, কম চাহিদার গ্রুপ ম্যাচগুলোতে (বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি) প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল-এর টিকিট ১,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের টিকিট ২০০ রুপি। আপার ব্লকের বিভিন্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ রুপি।

বেশি চাহিদার গ্রুপ ম্যাচ—বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড—এর ক্ষেত্রে প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের মূল্য ৫,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ৫০০ রুপি এবং আপার ব্লকের টিকিট ৩০০ রুপি নির্ধারণ করা হয়েছে।

সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচের জন্য সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে। এসব ম্যাচে প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ১০,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল ৩,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি (আনুমানিক, বিস্তারিত শিগগিরই জানাবে সিএবি), লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপি এবং আপার ব্লকের টিকিট ৯০০ রুপি।

এই মূল্যতালিকার ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও তুলনামূলক কম খরচে মাঠে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করার সুযোগ পাবেন। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের জন্য ইডেন গার্ডেন্সে টাইগারদের ম্যাচ সরাসরি দেখার সম্ভাবনা আরও বাড়ল। সিএবি জানিয়েছে, টিকিটের অনলাইন বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ