রবিবার, আগস্ট ৯, ২০২৬

বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়া লজ্জার বিষয় না

পাঠক প্রিয়

ভদ্রমহিলা পাশের বাসায় যেয়ে লবন চাচ্ছিলেন। যা তার চাকরিজীবী ছেলে দেখে ফেলেন।
আম্মু: গতকালই তো লবণ এনে দিলাম, প্রতিবেশীর কাছে এটা চাওয়ার কি দরকার ছিল?
মা: বাবা এরা প্রতিদিনই  আমাদের কাছে কিছু না কিছু চাইতে আসে। চাওয়ার সময় খুবই লজ্জিত হয়। এদের লজ্জিত হওয়া দেখে আমিও লজ্জা পাই। তাই আমি ভাবলাম এরা চাইতে জেন আর লজ্জা না পায়। চাওয়াটা যে লজ্জার বিষয় সেটা তোদের মন থেকে উঠে যাক। বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়াটা যে লজ্জার বিষয় না এটা তারা বুঝুক, এবং নির্দ্বিধায় তাদের প্রয়োজনের জিনিস আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাক। এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের উপর তাদের  হক। এজন্য তাদের কাছে লবণ চাওয়ার ভান করেছিলাম।
এটা শুনে সন্তান মাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এবং বলতে লাগলো মা এ দুনিয়াতে তুমি আছো বলেই সৃষ্টিকর্তা আমাদের এত এত পাপের পরও তার আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত করছেন না।
আমাদের সবার উপর পাড়া-প্রতিবেশীর হক রয়েছে । তাই অসহায় ও দরিদ্র প্রতিবেশীর যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করবেন। তারা না চাইলেও সমার্থ অনুযায়ী ভালো মন্দ রান্না করলে অন্তত তাদের জন্য তরকারি পাঠাবেন পুকুরে মাছ ধরলে বা ক্ষেত থেকে সবজি উত্তোলন করলেও যতটুকু সম্ভব তাদের দেওয়ার চেষ্টা করবেন। সৃষ্টিকর্তা আপনাদের সম্পদ বহুগুণে বাড়িয়ে দিবেন এবং কল্যাণ করবেন।
সূত্র : সোস্যাল মিডিয়া

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ