শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

বিএসসি প্রকৌশলীদের ১০ম গ্রেডে সুযোগের সুপারিশে চুয়েটে আনন্দ মিছিল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএসসি প্রকৌশলীদের ১০ম গ্রেডে পরীক্ষার সুযোগ দেওয়ার সুপারিশ করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে চুয়েটের স্বাধীনতা চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

জানা যায়, চাকরি ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং তিন দফা দাবি আদায়ে গত প্রায় এক বছর ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে বিরোধও সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষের দাবি পর্যালোচনার জন্য গত বছরের ২৭ আগস্ট ১৪ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) ওয়ার্কিং কমিটি তাদের প্রতিবেদনে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য আংশিক সুযোগ দেওয়ার সুপারিশ করে। এর পরপরই চুয়েটে আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রকৌশলী অধিকার আন্দোলন চুয়েটের আহ্বায়ক এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ তন্ময় বলেন,
‘ওয়ার্কিং কমিটি বিএসসি ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে পরীক্ষা দেওয়ার যে সুপারিশ করেছে, এটি আমাদের আন্দোলনের জন্য একটি ইতিবাচক অগ্রগতি।’

তিনি আরও বলেন,
‘আমরা চাই এই সুপারিশ দ্রুত গেজেটভুক্ত হোক। উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের কোটা রাখা যাবে না। পাশাপাশি নবম গ্রেডের সংস্কারও দ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চাকরি ক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিন দফা দাবিতে আন্দোলন করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো—
নবম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি নির্ধারণ করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসি প্রকৌশলীদের জন্য সুযোগ নিশ্চিত করা এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ