শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বিএনপি বিপুল ভোট জয় উপলক্ষে দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে বিজয় অর্জন করার পর ঢাকাসহ দেশের সকল মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বাদ জুম’আ ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর বিএনপি’র পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভার আয়োজন করা হবে না। ঢাকাসহ দেশের সকল মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য জুম্মার নামাজের পর অনুষ্ঠিত দোয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, সারাদেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব-স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিএনপি এই কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করছে এবং গণতন্ত্রের বিজয়কে সম্মান ও প্রার্থনার মাধ্যমে উদযাপন করতে চাচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ