মঙ্গলবার, জুন ২, ২০২৬

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং পরে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে বক্তব্য দেন মঞ্জুরুল আহসান মুন্সী। ওই বক্তব্য ঘিরেই বিতর্ক সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল হয়েছিল। আদালতের বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্তের পর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক অবস্থান সুসংহত রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ