মঙ্গলবার, মে ১২, ২০২৬

বাঞ্ছারামপুরে পারিবারিক বিরোধে কেরির বড়ি খেয়ে নারীর আত্মহত্যা

পাঠক প্রিয়

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেকেরকান্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে কেরির বড়ি খেয়ে আমেনা (নাম প্রকাশিত) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে সৌদি প্রবাসী মামুনের সঙ্গে আমেনার বিয়ে হয়। স্বামী প্রবাস থেকে দেশে ফেরার পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়।

আমেনার পরিবারের অভিযোগ, স্বামী মামুনের মাদকাসক্ত আচরণ ও শ্বশুরবাড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে কয়েক মাস আগে আমেনাকে বাবার বাড়িতে রাখা হয়েছিল। পরে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে তাকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়। তবে সেখানে পুনরায় কলহের সৃষ্টি হলে এক পর্যায়ে আমেনা কেরির বড়ি সেবন করেন।

গুরুতর অবস্থায় তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা স্টোমাক ওয়াশ করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মৃতের মা সাবিনা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই জামাই ও তার পরিবারের সদস্যরা মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এবং তার স্বর্ণালংকার রেখে দেয়। ঘটনার দিনও তাকে মারধর করা হয়। তার দাবি, শ্বশুরবাড়ির লোকজনই তার মেয়েকে কেরির বড়ি খাইয়ে হত্যা করেছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ