গাজীপুর প্রতিনিধি

ঢাকা, ১৭ ডিসেম্বর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২৩২ টার্মের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১ম বর্ষ ২য় সেমিস্টার, ২য় বর্ষ ২য় সেমিস্টার, ৩য় বর্ষ ২য় সেমিস্টার এবং ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষা আগামী ২ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি, সিলেবাস ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।
বাউবির শিক্ষার্থীদের জন্য সময়মতো প্রস্তুতি নেওয়া এবং অফিসিয়াল তথ্য অনুসরণ করা জরুরি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।


