মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট সংকটে, আবেগ নয় দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের আহ্বান তামিম ইকবালের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে ‘ক্রিটিকাল’ বা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যেকোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদি প্রভাব, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক পথ নয়। তার মতে, আলোচনার মাধ্যমেই জটিল সমস্যার সমাধান সম্ভব।
তিনি বলেন, “অনেক সময় সবাই মিলে বসে কথা বললেই কঠিন বিষয়গুলোর সমাধান বেরিয়ে আসে। সঠিক সংলাপ বড় বড় সমস্যারও সমাধান দিতে পারে।”

বিসিবিকে আগামী দশ বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তামিম। তিনি বলেন, “আজকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তার প্রভাব আগামী এক দশক বাংলাদেশের ক্রিকেটে পড়বে। তাই শুধু বর্তমান পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিলে চলবে না; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে, সেটাও বিবেচনায় রাখতে হবে।”

বোর্ডের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে তামিম ইকবাল বলেন, বিসিবিকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। বড় অংশীদার হিসেবে সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা স্বীকার করলেও তিনি মনে করেন, বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা জরুরি।
তার ভাষায়, “বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য ভালো, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকা উচিত।”

শুধু জনমতের ওপর নির্ভর করে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শও দিয়েছেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, মাঠে খেলার সময় দর্শকদের আবেগ থেকে নানা ধরনের মন্তব্য আসবেই, কিন্তু জনমত সব সময় একরকম থাকে না। শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে কোনো বড় সংগঠন পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিজের বর্তমান অবস্থান প্রসঙ্গে তামিম স্পষ্ট করে জানান, তিনি এখন বিসিবির কোনো পদে নেই। সে কারণে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা ইস্যুতে মন্তব্য করতে চান না। তবে বোর্ডে থাকলে দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ