বুধবার, নভেম্বর ১১, ২০২৬

বরিশালে ছেলের ঝগড়া মেটাতে গিয়ে প্রান গেলো বাবার

পাঠক প্রিয়

বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে দুই ছেলের ঝগড়া মেটাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যুর পর দুই ছেলেকে আটক করেছে পুলিশ। এদিকে নিহত আনিস হাওলাদারের (৬৫) মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ না দেয়া হলেও আটক দুই সহোদর জাহিদ (৩৩) ও রাকিবের (২০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তা লাঠিসোটা নিয়ে মারামারিতে রূপ নেয়। এ সময় তাদের বাবা দিনমজুর আনিস হাওলাদার দুই ছেলের ঝগড়া মেটাতে এগিয়ে যান। সে সময় তিনি আঘাতপ্রাপ্ত হন এবং কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই আনিস হাওলাদারের মৃত্যু হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে সন্তানরা তার মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিস হাওলাদারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় জাহিদ ও রাকিবকে আটক করা হয়।

সুত্রঃযুগান্তর

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ