নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে পথসভা করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দেবডাঙা গ্রোয়েনবাঁধ এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক।”
পথসভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং স্থানীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
এ উপলক্ষে প্রার্থী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন এবং ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন।


